সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে ইয়াবাসহ তিন বিক্রেতা আটক

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ১৪ পিস ইয়াবাসহ ৩ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার চরবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তা থেকে বানিয়াচংয়ের লামাপাড়ার বাসিন্দা মোঃ ইমরান মিয়ার পুত্র টিপু মিয়া (৩২), একই গ্রামের মোঃ নূরুল ইসলামের পুত্র ফয়সল আহমেদ (৩২) ও যাত্রাপাশার বাসিন্দা মোঃ আলী রহমানের পুত্র রুবেল (২৭) আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com