সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পারিবারিক কলহের জের ধরে আয়মনা বেগম (২৮) নামে ৬ সন্তানের এক জননীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী আসকির মিয়াকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের রামশ্রী গ্রামের আসকিয়ার মিয়ার স্ত্রী আয়মান খাতুনের সাথে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিললুর রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে স্বামী তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। বুধবার তার মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com