বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

লাখাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ॥ আহত ৩০

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার ওই গ্রামের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন গতকাল শনিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে ফজর আলীর ছেলে আতিকুল ইসলাম (৪৫), জাকির মিয়া (৫৫), মহরম আলীর ছেলে হোসেন শাহ (৩২) ও শফি মিয়া চৌধুরীর ছেলে হালিম চৌধুরীকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিবপুর গ্রামটি অনেকটা দুর্গম। তাই যাতায়াতেও কিছুটা সমস্যা হয়। তিনি আরও বলেন, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে তাদের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com