সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশত আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মাঝে ভয়ানক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাঝে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, ওই গ্রামের হাফেজ মিয়া ও বিল্লাল মিয়ার গোষ্ঠীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় বাজারের এক দোকানে স্যালাইন কিনতে যায় হাফেজ মিয়ার এক লোক। এ সময় বিল্লাল মিয়ার লোক টিটকারী দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। গুরুতর আহত অবস্থায় হাফেজ মিয়া, বিল্লাল মিয়া, মিলন মিয়া, রুহুল আমিন, সাত্তার মিয়া, আব্দুল মন্নান, তাজুল ইসলামসহ ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে সুজাতপুর তদন্তকেন্দ্রে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com