মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বামকান্দি গ্রামে সংঘর্ষে আহত হাজী রফিক মিয়ার মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে সংঘর্ষে আহত হাজী রফিক মিয়া নামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বামকান্দি গ্রামে তাকে দাফন করা হয়েছে। একই সংঘর্ষের ঘটনায় এক পক্ষেরই ২ জন নিহত হওয়ায় বামকান্দি গ্রামে চলছে শোকের মাতম। জানা যায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে গত ৬ মার্চ বুধবার রাতে স্থানীয় একটি ওরসে নাগর দোলায় উঠা নিয়ে শিশুদের ঝগড়া হয়। এ নিয়ে বামকান্দি গ্রামের ওয়াহিদ মিয়া এবং হাজী রফিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মিমাংসার জন্য পর দিন ৭ মার্চ বৃহস্পতিবার সকালে বামকান্দি বাজারে সালিশ বৈঠক বসার জন্য হাজী রফিক মিয়া গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে। এতে রফিক মিয়া গুরুতর আহত হন। এ ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রফিক মিয়ার পক্ষের আব্দুস সোবহান (৬০) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও প্রায় ৩০ জন। গুরুতর আহত হাজী রফিক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরবর্তিতে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলে গত রবিবার দুপুরে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়ার মৃত্যু হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে গতকাল সোমবার বামকান্দি গ্রামে হাজী রফিক মিয়ার লাশ দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com