বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বাহুবলের পুটিজুরীতে পিকআপ উল্টে নিহত ১ ॥ আহত ৪

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ ডাকবাংলোর সামনে পিকআপ উল্টে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে ও বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত জহির মিয়া (৫৫) উপজেলার হিলালপুর গ্রামের চান্দু মিয়ার পুত্র।
জানা যায়, গতকাল ঢাকাগামী কাঠবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় একজন নিহত ও ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একই গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মিজানুর রহমান (৪২) সহ ৩ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।
বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল করে লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। পুলিশ জানায়, পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com