শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে মাইক্রো চাপায় মহিলা আহত কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মাইক্রো চাপায় ফাতেমা বেগম (৫০) নামে এক মহিলা আহত হয়েছে। এ ঘটনায় মহাসড়ক কয়েকঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা। গতকাল সন্ধ্যে সাড়ে টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেওতৈল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে-ওই সময় ফাতেমা সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ফাতেমা বেগম গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে অরবিট হাসপাতালে ভর্তি করে। এদিকে এ দুর্ঘটনার সাথে সাথে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে সড়ক অবরোধ করে। এতে উভয় দিক থেকে আসা শতাধিক যানবাহন আটকা পড়ে। কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত ফাতেমা বেগমের বাড়ি লাখাইয়ে। তিনি তোতা মিয়ার স্ত্রী এবং মিনহাজপুর গ্রামের রিক্সাচালক দুদু মিয়ার শ্বাশুড়ি। নবীগঞ্জের তারা কয়েক মাস ধরে বসবাস করছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com