সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

চনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে তিন ঘন্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষের পুলিশ আহত হবার ঘটনায় উভয় পক্ষের ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন লোকের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ থানার এসআই বিজয় দেব নাথ বাদী গতকাল মামলাটি দায়ের করেন। সংঘর্ষ চলাকালে আটক ১৪জনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনমনু গ্রামের মোঃ নানু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষ ও ইট পাটকেলের ঘটনায় রাজা কমপ্লেক্সসহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।
সংঘর্ষে নবীগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মুর্শিদ, এসআই পরিমলসহ ৭জন পুলিশ সদস্য আহত হন।
এদিকে সংঘর্ষ চলাকালে ১৪ জনকে পুলিশ আটক করে। আটককৃত হচ্ছে- ইনাতাবাদ গ্রামের মোঃ আশফাক আলীর পুত্র নাসির মিয়া (২৫), একই গ্রামের ছাদিক মিয়ার পুত্র আবু জাহেদ (৩৪), মৃত সমাই উল্লাহর পুত্র ফজল মিয়া (৩৮), মৃত খাফল উল্লার পুত্র ছুনু মিয়া (৩৪), সাজ্জাদ আলীর পুত্র জুবেদ মিয়া (২৪), মৃত ইস্কন্দর মিয়ার পুত্র বিল্লাল মিয়া (২৩), রুঘু মিয়ার পুত্র রাজু মিয়া (২৪), অনু মিয়ার পুত্র দিলদার (২৬), মালিক মিয়ার পুত্র খালেদ মিয়া (২৮), মৃত আব্দুল মন্নাফের পুত্র সোলেমান (৩৫), মৃত ফারাজ মিয়ার পুত্র মইন উদ্দিন (২১) ও মোঃ ফাহাদের পুত্র মোঃ মাফিন উদ্দিন (২০) ্এবং আনমুনু গ্রামের হিযবু মিয়ার পুত্র তৌহিদ মিয়া (৩৫) ও মৃত এলাইছ মিয়ার পুত্র অন্তর মিয়া (২৬)কে পুলিম এসল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল গ্রেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com