শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জের পাইকারি বাজারে সবজি সরবরাহ থাকলেও দাম কমছে না খুচরা বাজারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পাইকারি বাজারে সবজির সরবরাহ থাকলেও খুচরা বাজারে সবজির দাম বাড়িয়েছে অসাধু বিক্রেতারা। এতে করে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের লোকজন পড়েছেন চরম বিপাকে। ব্যাবসায়ীরা জানিয়েছেন ভরা মৌসুমে বাজারে প্রচুর সবজির সরবরাহ রয়েছে। কিন্তু ক্রেতা বলছেন, সরবরাহ থাকলেও দাম কমেনি।
সংশ্লিষ্টরা জানান, অন্য বছরের তুলনায় শীতের মৌসুমে এবার হবিগঞ্জে সবজির দাম ছিল অনেকটা বেশি। এতে সাধারণ ক্রেতাদের সবজি কিনতে হিমশিম খেতে হয়েছে।
সরেজমিনে হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার বিষমুক্ত দেশীয় সবজির সবচেয়ে বড় চাষি বাজারে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা জমি থেকে সবজি সংগ্রহ করে নিয়ে যান ওই বাজারে। এখান থেকে সবজি ক্রয় করে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকারি ব্যবসায়ীরা। নিরাপদ সবজি কিনতে সকাল থেকে খুচরা ক্রেতারাও আসেন এখানে।
বাজার ঘুরে দেখা গেছে, আলু ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ৩০ থেকে ৩৫ টাকা, সিম ৩০ থেকে ৩৫ টাকা, সিম বিচি ১২০ টাকা থেকে ১৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, লাউ প্রতিপিছ ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টিকুমড়া প্রতিপিছ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বাজারে প্রশাসনের মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com