মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত বাহুবলে কৃষি জমি ও পাহাড় কেটে মাটি পাচারকারীদের লাগাম টানবে প্রশাসন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কৃষি জমি ও পাহাড় কেটে মাটি পাচারকারীদের লাগাম টানতে যাচ্ছে প্রশাসন। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মেডিকেল অফিসার ডা. মৃনাল কান্তি দেব, ইউপি চেয়ারম্যান তফজ্জুল হক রাহিন, ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ভাদেশ্বর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীকুমার কৈরী, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, উপজেলা মহিলা বিষয়ক নুসরাত ফেরদৌসী, গ্রাম আদালতের উপজেলা সম্বয়কারী মোঃ শাকিল মিয়া, উপজেলা আনসার ভিডিপি অফিসার মুর্শিদা আক্তার, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ উপজেলায় অর্ধশতাধিক ইট ভাটা রয়েছে। নির্বিচারে এ ইটভাটার জন্য মাটি সংগ্রহ করা হচ্ছে। এর প্রভাবে অত্র উপজেলার কৃষি জমি ও পাহাড়ের টিলাগুলো ছাড়াও ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তাঘাট। এছাড়াও মাটি উত্তোলনকারী ট্রাক্টরের অবাধ বিচরণে উড়ছে ধুলোবালি। ট্রাক্টরের শব্দ ও ধুলোবালিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ নিয়ে জনমনে মারাত্মক ক্ষোভ বিরাজ করছে। বক্তারা নির্বিচারে বালু-মাটি উত্তোলনকারীদের লাগাম টানার দাবি জোরালো দাবি উত্তাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com