শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়। এ ব্যাপারে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি জানান, আমি দুটি স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাকে দুটি মন্ত্রণালয়ের সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন নিজের নির্বাচনী এলাকাসহ সারাদেশে মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে পারি এবং সকলের জন্য কাজ করতে পারি। এতে আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com