রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আউশকান্দি বাজার থেকে দিন দুপুরে এক ব্যক্তিকে ফিল্মি ষ্টাইলে ধরে নিয়ে নির্যাতন ॥ মানিক মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি হিরাগঞ্জ বাজার থেকে দিন দুপুরে পূর্ব শত্র“তার জের ধরে ফিল্মি ষ্টাইলে অসহায় দিন মজুর বশর মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের প্রভাবশালী মানিক মিয়া ও তার লোকজন জোর পূর্বক জিম্মি করে গাড়ী যোগে বাড়িতে নিয়ে একটি কক্ষে আটক করে অমানবিক নির্যাতন ও গুম করার অপরাধে প্রভাবশালী মানিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকার উমরপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আবীদ আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় নির্যাতনকারীদের বিরুদ্ধে গতকাল শনিবার সকালে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে
একদল পুলিশ আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করতে সক্ষম হন।
মুক্তিযোদ্ধা শাহ আবীদ আলী ও মামলার বিবরনে জানা যায়, গত বুধবার সকালে দাউদপুর গ্রামের মৃত মতলিব উল্লার পুত্র বশর মিয়াকে পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামে মানিক মিয়া ও তার পুত্র লিটন মিয়া সহ ৮/১০ জনের একদল লোক আউশকান্দি বাজার থেকে দিন দুপুরে বশর মিয়াকে একটি পিকআপ গাড়ী যোগে তুলে নিয়ে হাত পা বেধে একটি কক্ষে আটকে নির্যাতন করে।
এব্যাপারে আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আবীদ আলী বলেন, বশর আমার পালিত পুত্র। সে নির্যাতন ও গুমের ঘটনায় তার পাশে দাড়ানো আমার কর্তব্য।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই আরিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই মামলার আসামী একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার ও বশরকে উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com