মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালায় এশিয়ান টেলিভিশনের বর্ষপূতি পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

 


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশন এর ১১ম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা, কেক কাটা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউছার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অল-ইউরোপিয়ান প্রেসক্লাবের সহ-সভাপতি ও ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল হালিম, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, গ্লোবাল টিভির এমএ আজিজ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বৈশাখী টিভির সাইফুর রহমান তারেক, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয়, মাই টিভির নিরাঞ্জন গোস্বামী শুভ, সাংবাদিক নায়েব হোসাইন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এএম শাহ আলম, সৈয়দ মশিউর রহমান, শ্রমিকলীগ নেতা খলিলুর রহমান, নুরুজ আলী, মোজাম্মির মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা একে এম ওয়াহাব নাঈমী।
অনুষ্ঠান শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে র‌্যালী বের করা হয়। অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এশিয়ান টিভি এর অন্যতম ধারক ও বাহক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ প্রচারের পাশাপাশি দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে এশিয়ান টেলিভিশন। তিনি এশিয়ান টিভি’র সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন-হবিগঞ্জে অনেক শিল্প-কারখানা গড়ে উঠেছে। শিল্প-কারখানাগুলো ইটিবি ব্যবহার করছেন না। যে কারণে আমাদের এলাকার পরিবেশের বিপর্য ঘটছে। তিনি শিল্প-কারখানাগুলোতে ইটিবি ব্যবহারের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com