রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে সম্পত্তি নিয়ে ঝগড়ার জের ॥ ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পৈতৃক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে ঝগড়ার জেরে সুভাষ চন্দ্র পাল (৫৩) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মৃত্যু হয়। খরব পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তিনি মারা গেলেন তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর কর হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com