সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নির্বাচন বর্জন করে আলমগীর মিয়ার নেতৃত্বে নবীগঞ্জ পৌর যুবদল ও স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্তমান সরকারের অধীনে নির্বাচনকে ডামি নির্বাচন অখ্যায়িত করে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনকে বর্জন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া’র নেতৃত্বে জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের ওসমানী রোড, মধ্যে বাজার, নতুন বাজার, শেরপুর রোড, হাসপাতাল সড়কসহ বিভিন্ন পয়েন্টে এ জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় গণসংযোগ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন আহমদ, নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ বিলু মিয়া, পৌর যুবদলের নেতা রাজ্জাক, মিয়া, জাহাঙ্গীর মিয়া, শাকিল আহমদ, জুবায়ের আহমদ, বুলবুল আহমদ, আবু মিয়া, বিপলু আহমদ, রবি হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দরা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ জেলা যুবদলের আহব্বায়ক অসুস্থ মোঃ জালাল আহমেদসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com