সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে নবীগঞ্জ প্রেসক্লাব

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে নবীগঞ্জ প্রেসক্লাব। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত বিজয়ী নেতৃবৃন্দ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে দেখা করেন। এসময় নবীগঞ্জ প্রেসক্লাব তথা সাংবাদিকদের উন্নয়নে সবাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ, প্রতিন্দ্বিন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন মিঠু, এম এ বাছিত, নব-নির্বাচিত সহ-সভাপতি এম এ মুহিত, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমেদ, উত্তম কুমার পাল হিমেল, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, সলিল বরণ দাশ, ছনি আহমেদ চৌধুরী প্রমুখ। নির্বাচিত নেতৃবৃন্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফুলেল মালা দিয়ে একে অপরকে বরণ করে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com