সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধার হয়েছে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ পলাশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার সন্ধ্যায় আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করে। পরে শ্রীমঙ্গলের উদ্দেশে পাঠানো হয়। রবিবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে বগিটি লাইনচ্যুত হয়েছিলো। গৌর প্রসাদ দাশ পলাশ জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে যাচ্ছিলো। সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি রেখে ট্রেন শ্রীমঙ্গলে চলে যায়। তবে এ ঘটনায় অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com