মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্ষণ মামলার আসামী হবিগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণ মামলার ২০ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিশ্বজিৎ চৌধুরী (৪৫) মামলার পর থেকে পলাতক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা করেন এক নারী। এর পর থেকেই মামলার প্রধান আসামি বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলার দায়েরের পর বিশ্বজিৎ প্রথমে ভারতে চলে যান। কয়েক বছর পর তিনি দেশে ফিরে হবিগঞ্জে ছদ্মনাম ব্যবহার করে বসবাস শুরু করেন। পরে সেখানে বিয়ে করে ভিডিও ক্যামেরাম্যানের কাজ করে আসছিলেন। ওসি আমিনুল বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গতকাল রাতে থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ ও সজীব মিয়ার নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com