সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে নির্বাচন কমিশনার আনিছুর রহমান ॥ দুর্গম এলাকাগুলোতে ভোটের আগের দিন ব্যালট পেপার পৌছে যাবে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন, দুর্গম এলাকাগুলোতে দূরত্ব বিবেচনায় ভোটের আগের দিন ব্যালট পেপার পৌছে দেয়া হবে। বিশেষ করে চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, দ্বিপাঞ্চল অথবা হাওর বেষ্টিত এলাকাগুলোতে রিটার্ণিং অফিসার পরিকল্পনা করে একটি প্ল্যান পাঠাবেন ৩১ ডিসেম্বরের মধ্যে। সেখানে সম্ভাব্য সময় ও দূরত্ব উল্লেখ করতে হবে। এগুলো পাঠানোর পর আমরা এপ্রোভ করে দেব। সেগুলোতে উপযুক্ত নিরাপত্তার মাধ্যমে আগের দিনই ব্যালট পেপার পৌছবে। এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা যথেষ্ট প্রার্থী দেখছি। স্বতন্ত্র প্রার্থী আছে। অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা অনেক শক্তি সামর্থ রাখেন। আমরা আশা করছি প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হবে।
সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর ও ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটলে করণীয় সম্পর্কে তিনি বলেন, এমন কোন ঘটনা যদি ঘটে তবে তা সহকারি রিটার্ণিং অফিসার, রিটার্ণিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। অথবা সেটি নির্বাচন কমিশনেও জানানো যাবে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কারণ তদন্ত ছাড়াতো কিছু করা যাবেনা।
জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত বিভাগী কমিশনার মো. আসিব আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com