মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম/মোঃ আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মাছ বিক্রি করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আলিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের আইন উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়- উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার মৎস্য ফিশারি ৩ বছর যাবত লিজ নিয়ে আকবর উল্লাহর পুত্র আজাদ মিয়া মাছ চাষাবাদ করে আসছেন। মঙ্গলবার দুপুরে আজাদ মিয়ার ফিশারিতে মাছ ধরা হয়। মাছ ধরা শেষ হলে একই গ্রামের মাসুক মিয়া ও তার লোকজন ফিশারির মাছ ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন। তবে আজাদ মিয়া মাছ বিক্রি করতে অনিহা প্রকাশ করেন। এনিয়ে আজাদ ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে হাতাহাতি ও এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আজাদ মিয়ার পক্ষের আলিফ মিয়া(৪৫) মাথায় গুরুতর জখম হয়।
গুরুতর আহত অবস্থায় আলিফকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিফ মারা যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- এখনো কোনো মামলা হয়নি তবে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com