মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ভোর সাড়ে ছয়টায় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। সকাল ৭টায় হবিগঞ্জ সদরের দুর্জয় হবিগঞ্জ সৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক দেবী চন্দ। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আক্তার হোসেন, সিভিল সার্জন হবিগঞ্জ নুরুল হক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামীম আনোয়ার এবং জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ ছাড়া দোয়া, মোনাজাত এবং স্বাধীনতার মহান ¯’পতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জেলার জালাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় স্বাধীনতার অঙ্গীকার অক্ষুন্ন রাখতে প্রবীণ মুক্তিযোদ্ধারা নবীন প্রজন্মের হাতে লাল- সবুজের পতাকা তুলে দেন। সকাল ১১টায় জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধাণ নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com