সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

টঙ্গিরঘাট গ্রামে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে প্রেমের ফাঁদে পেলে তানিয়া আক্তার (২৮) নামের এক নারীকে ধর্ষণের ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১টার দিকে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ ধুলিয়াখাল এলাকা থেকে তাকে আটক করে। ধর্ষণের মামলা রুজু হওয়ার ২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে মামলার বাদি নির্যাতিতা তানিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বিবরণে জানা যায়, তানিয়ার স্বামী মারা যাবার পর তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বেকায়দায় পড়ে। অভাব অনটনের কারণে প্রাণ কোম্পানীতে চাকরি নেয়। সেখানে জুনেদের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে সে প্রেম নিবেদন করে। এতে সাড়া না দিয়ে চাকরি ছেড়ে বাড়ি চলে আসে। তবুও জুনেদ তার পিছু ছাড়েনি। তার বাড়ি এসে বিষের বোতল নিয়ে হুমকি দেয়। বাধ্য হয়ে তানিয়া জুনেদের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। গত ২৯ আগস্ট সন্ধ্যায় তানিয়ার সন্তানের জন্মদিনে জুনেদ তানিয়ার বাড়ি আসে। ওই দিন রাতে সে তানিয়ার বাড়ি থেকে যায় এবং রাত ১১টার দিকে তানিয়াকে পানি দিতে বলে। পানি নিয়ে এলে জুনেদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। এরকম বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে জড়ায় দুজন। এক পর্যায়ে তানিয়া অন্তস্বত্তা হয়ে পড়ে। এরপর তাকে বিয়ের কথা বললে জুনেদ এড়িয়ে যেতে থাকে। পরে তানিয়া সদর থানায় জুনেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। জুনেদ সদর উপজেলার মশাজান নোয়াবাদ গ্রামের কবির মিয়ার পুত্র। এসআই মমিন জানান, আসামি গ্রেফতারের পর সে অপরাধের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com