সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পশ্চিম ভাদৈ আল-আকসা জামে মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পশ্চিম ভাদৈর আল-আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ রেদওয়ানুল হক আশরাফী দীর্ঘ ২৩ বছর ইমামতি করে স্বেচ্ছায় বিদায় নেয়ায় হবিগঞ্জের ওলামায়ে কেরাম ও ইমাম মোয়াজ্জিনের পক্ষে থেকে প্রাণঢালা অভিনন্দন ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ-এর সভা কক্ষে অনুষ্ঠি সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্-এর প্রধান খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী ও পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আমিনুল হক আল-ক্বাদেরী। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক হযরত মাওলানা মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা গোলাম সারোয়ারে আলম ও জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হযরত মাওলানা কাজী এম.এ জলিল, সৈয়দ আজহার আহমেদ, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, মুফতি আবুল বাশার, মুফতি মোশাহিদুল্লাহ খান।
এছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জে শতাধিক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com