মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে বিজয় দিবসের সভায় এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করার নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল সকাল ১১টায় উপজেলা সদরের আম বাগান উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সজিব আলী, শেখ শামছুল হক, ডা. অসিত রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, জেলা যুবলীগের সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইফাত জামিল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বনিয়াচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আব্দুল আহাদ মিয়া ও মোঃ শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আছাদ মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন এবং মরহুম মিয়া মোঃ ইলিয়াছ ও সামিউর রহমান সামির স্মরণে আয়োজন করা ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com