মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সভাপতি জামিন মঞ্জুর, সম্পাদক লাভলীর না-মঞ্জুর ॥ বিস্ফোরক মামলায় ৩ নেত্রীকে দেখানো হলো গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় অবরোধ পালনকালে আটক ৩ নেত্রীকে বিস্ফোরক মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। এদিকে সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিনের জামিন মঞ্জুর হলেও সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা ও কর্মী সোমা আক্তারের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ৩ জনের উপস্থিতিতে এ আদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক। আসামি পক্ষে ছিলেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, মোঃ আব্দুল হাই, কামাল উদ্দিন সেলিম, কুতুব উদ্দিন জুয়েল, আফজাল আলী ও মোজাম্মেল হক ফয়সলসহ অর্ধশতাধিক আইনজীবি। তবে বিস্ফোরক মামলায় ফাতেমাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর ফলে জামিন পেলেও কারাগার থেকে বের হতে পারবেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা কৃষ্ণধন দাস আদালতে বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্ট এর আবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com