মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

ইংল্যান্ড সফরত সাংবাদিক ফজলুর রহমানের সাথে মানচেস্টারে গ্রেটলী তন্দুরীতে মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশ, ডিবিসি ও দৈনিক ইনকিলাব এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমানের সম্মানে ইংল্যান্ডের মানচেস্টার শাহজালাল (রহ:) জামে মসজিদের চেয়ারম্যান ও গ্রেটলী তন্দুরী রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ আশিক মিয়া সিজিলের আমন্ত্রনে তার রেস্টুরেন্ট এক মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়। মোঃ ফজলুর রহমান রেস্টুরেন্টে পৌছুলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মতিনিময়কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছুরুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুরুজ্জামান মান্নান, ড. শাহ্ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, নুরুল ইসলাম কবির প্রমূখ। সভায় বক্তারা দেশ ও প্রবাসের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com