বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

শহরে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে বানিয়াচঙ্গের সিএনজি চালক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ২নং পুল বাইসপাস সড়কে স্পিড ব্রেকারের নিকট সিএনজি অটোরিকশা ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে আলাউদ্দিন (৩০) নামে এক সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই সড়কে এই দুর্ঘটনা ঘটে। সে বানিয়াচং উপজেলা সদরের দোয়াখানী গ্রামের নুরুল ইসলামের পুত্র। ঘটনার পর ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন জানান, ওই সময় হবিগঞ্জ-বানিয়াচং লাইনের সিএনজি স্টেশন থেকে চালক আলাউদ্দিন তাঁর অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৫৯১৮) নিয়ে শহরের পৌদ্দারবাড়িতে গ্যাস নিতে রওয়ানা দেন। এ সময় তিনি দ্রুতগতিতে সিএনজিটি চালিয়ে যাচ্ছিলেন। দ্রুত স্প্রিড ব্রেকার অতিক্রমকালে সিপাহ সালার নাসিরুদ্দিন একাডেমি নিকট নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১২-০৬১৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয় এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পর স্থানীয় জনতা ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়।
হবিগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম জানান, যানবাহনগুলো জব্দ করা হয়েছে। তবে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবার ছাড়া লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com