সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে সর্বকালের সর্বোচ্চ বৃষ্টিপাত টানা বর্ষনের ফলে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি ॥ জনজীবন বিপর্যস্থ

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ দিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহর পানিতে তলিয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা দেখল হবিগঞ্জ শহরবাসী। টানা ১৬ ঘন্টার ভারী বর্ষণে পানিবন্দি হওয়ার পাশাপাশি বন্ধ থেকেছে বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল নেটওয়ার্কসহ বিভিন্ন জরুরী সেবা। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত অব্যাহত থাকে বৃষ্টিপাত। একবারের জন্যও থামেনি বৃষ্টি। অন্তত ১০ ঘন্টা এর মধ্যে বৃষ্টিপাত হয়। প্রায় ১৪ ঘন্টার বর্ষনে শহরের প্রধান সড়ক সহ আশেপাশের গুরুত্বপূর্ণ সরকারী দপ্তর তলিয়ে যায় পানির নিচে। উল্লেখযোগ্য ভাবে পুলিশ সুপারের কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়ক, সার্কিট হাউজ রোড, পুলিশ সুপারের বাস ভবন, সদর মডেল থানা মোড়, জেলা প্রশাসকের বাস ভবন, বেবিস্ট্যান্ড মোড়, মোহনপুর সিএনজি স্ট্যান্ড, গণপূর্ত কোয়ার্টার সহ বিভিন্ন দোকানপাটে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়াও শহরের চৌধুরীবাজার, বি-জামান খান রোড, আহসানিয়া মিশন রোড, চিড়াকান্দি, শংকরের মুখ, পুরান মুন্সেফি, শ্যামলি, গোসাইপুর, ইনাতাবাদ, অনন্তপুর, শায়েস্তানগর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রতিটি এলাকার শত শত বাসা বাড়ীতে পানি প্রবেশ করেছে। ফ্রিজ পানির মটরসহ অন্যান্য আসবাবপত্র পানিতে তলিয়ে গেছে। ঘরবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। এসব এলাকায় কোথাও হাঁটু পরিমাণ আবার কোথাও কোমড় পরিমাণ পানি দেখা গেছে। শহরের এমন কোন এলাকা নেই যেখানে গত ১৬ ঘন্টার বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।
অন্যদিকে শহরের প্রধান সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি প্রবেশ করে দোকানের জিনিস পত্র ভিজে নষ্ট হয়ে গেছে। শহরের বিভিন্ন এলাকায় ফিশারী পানিতে তলিয়ে গিয়ে কোটি টাকার মাছ ভেসে গেছে। বিভিন্ন এলাকায় শত শত মানুষকে পানিতে ভেসে আসা মাছ ধরতে দেখা গেছে।
শহরবাসীর দাবী, সর্বকালের সর্বোচ্চ বৃষ্টিপাতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জলাবদ্ধতা শহরজুড়ে। প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলে শহরবাসী মাঝে চরম দুর্ভোগ দেখা গেছে। এছাড়াও বন্ধ ছিল সবকটি মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com