সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সামান্য বৃষ্টিতেই থানার মোড়ে হাটু পানি

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

 


স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই টানা কয়েকদিন পানি জমে থাকে জেলা পরিষদের সামন ও থানার পাশের সড়কে। এতে করে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে। ড্রেন থাকলেও পানি নিস্কাশন হচ্ছে না। ফলে শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া রাস্তাটিও ভেঙ্গে যাচ্ছে।
এই মোড় দিয়ে জেলা সদর হাসপাতাল, থানা, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে যাতায়াত করতে হয়।
ভুক্তভোগী মানুষরা বলছেন, দীর্ঘদিন থেকে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নোংরা পানির কারণে বিভিন্ন সময় চলাচলকারী মানুষের জামা কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যায়। থানার সাথে দেয়াল ঘেষা এই জায়গার পানি এতটাই নোংরা যে সাথে সাথে পায়ে চুলকানী শুরু হয়ে যায়।
এ বিষয়ে পৌর মেয়র আতাউর রহমান সেলিম জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষে নতুন নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করছি। আশা করছি অচিরেই এখানকার জলাবদ্ধতার নিরোসন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com