বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাসপোর্ট অফিসের দালাল ও অফিস সংলগ্ন দালালদের বিভিন্ন স্থাপনায় অভিযান চালান। এ সময় পাসপোর্ট অফিসের পাশে দালালদের বেশ কিছু আস্তানা চায়ের দোকান উচ্ছেদ করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে দালালরা সটকে পড়ে। তবে ভ্রাম্যমান আদালত পাসপোর্ট অফিসে প্রবেশ করে দালালদের সতর্ক করেন। উল্লেখ্য, গত দুই দিন ধরে পাসপোর্ট অফিসের দালালদের উৎপাত ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। প্রতিদিন ৩শ থেকে ৪শ পাসপোর্টের আবেদন পড়ে। প্রতিটি আবেদনই ১ হাজার থেকে ১৫শ করে নিয়ে থাকেন। সেই হিসাবে প্রতিদিন ৪ লাখ টাকার ওপরে তাদের পকেটে যায়। যদি টাকা না দেয়া হয় তাহলে বিভিন্ন অজুহাতে ঘুরতে হয় সেবা প্রত্যাশীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com