রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

চুনারুঘাটে সিএনজি ও পিকআপ দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট নতুন ব্রিজ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতসহ ২ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থানে পৌঁছলে একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। তখন নারীসহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে মিরাশী গ্রামের সিএনজি চালক রুমেল মিয়া (৩৫) সহ অপর এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়। তবে নারী ও অপর যুবকের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি। অপর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপ চালক পালিয়ে গেছে। এবিষয়ে ওসি রাশেদুল হক জানান, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com