বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডাঃ মুশফিক চৌধুরীকে হত্যার চেষ্টার প্রতিবাদে উত্তাল নবীগঞ্জ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে হত্যার চেষ্টা করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উত্তাল হয়ে উঠেছে নবীগঞ্জ উপজেলা। গতকাল নবীগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যতায় নবীগঞ্জবাসী বড় ধরনের কর্মসূচি হাতে নিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com