সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শিকল ভেঙে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে সবার সমান অধিকার রয়েছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বুধবার সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, এ দেশ আমার-আপনার সবার। তাই সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। এমপি আবু জাহির আরও বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত বাংলাদেশের লাল-সবুজের পতাকা অসাম্প্রদায়িকতার অনন্য প্রতীক। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শিকল ভেঙে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই ধারা অব্যাহত রাখতে হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়ের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।
আলোচনা সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জের উদ্যোগে জেলা শ্রীশ্রী মহাপ্রভু আখড়া থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনসহ ভক্তরা এতে অংশ নিয়েছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com