মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের নিউফিল্ড থেকে এক যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪২ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউফিল্ড খেলার মাঠ থেকে শিমুল মিয়া (২০) নামের এক হোটেল বয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন মাঠের এক পাশে ঐ যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, ওসি (তদন্ত) বদিউজ্জামান ও রফিকুল ইসলামের নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। সে লাখাই উপজেলার বামৈ কাটিহারা গ্রামের বাসিন্দা বেলু মিয়ার পুত্র এবং হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন রোডের ধানসিঁড়ি হোটেলের বয় ছিলো।
জানা যায়, শিমুল মিয়াকে গত সোমবার বিকেলে হোটেলে কাজ শেষে সে বাসায় ফিরে যায়। ওই দিন রাতে সে তার মাকে ফোন দিয়ে জানায়, তার পছন্দের মেয়ের সাথে বিয়ে না দিলে সে আত্মহত্যা করবে। এ বিষয়টি সকালে আবার ফোন করে জানায়, সে বিষপান করেছে। এরপরই গতকাল দুপুরে নিউফিল্ড মাঠে একটি লাশ পড়ে থাকার খবর শুনে শিমুলের এক বন্ধু এটি শনাক্ত করেন। এদিকে তার পাশে থাকা মোবাইল ফোন জব্দ করে পুলিশ। মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
ওসি (তদন্ত) বদিউজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়েছে। তবে পরিবারের দাবি সে বিষপান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com