বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহীদ উদ্দিন চৌধুরী বড় ভাই আশফাক উদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রবীণ নেতা শহীদ উদ্দিন চৌধুরীর বড় ভাই এবং ঢাকা ব্যাংক ও ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বাদ মাগরিব হবিগঞ্জ আহছানিয়া মিশনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া প্রয়াত আশফাক উদ্দিন চৌধুরী কর্তৃক মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত মহিলা এতিমখানায়ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তণ চেয়ারম্যান আশফাক উদ্দিন চৌধুরী ২০২২ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তাঁর তিন ভাই, স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে যান।
আশফাক উদ্দিন চৌধুরী ঢাকা ব্যাংক এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন হবিগঞ্জের অনেক শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়েও তিনি তাঁর জীবনকে সমৃদ্ধ করেন। আশফাক উদ্দিন চৌধুরী স্বাধীনতার পূর্বে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com