মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ভাদ্র পরিক্রমার অধিবেশন অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব সৎসঙ্গের প্রতিষ্টাতা যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম শুভ আর্বিভাব দিবস ও তিথিকে কেন্দ্র করে জন্মমাস উপলক্ষে শুভ ভাদ্র পরিক্রমার ৯ম দিনে গত ২৬ আগস্ট শনিবার রাতে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সৎসঙ্গ অনুষ্টিত হয়।
সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এবং নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের আয়োজনে পৌরসভার কানাইপুর অঞ্জলী নিকেতনে। অনুষ্টামালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের সার্বিক পরিচালনায় সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন, সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী মৃনাল কান্তি দাশ বাদল, কানু লাল দাশ, তাপস বনিক, শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক বিপুল দেব, নরেশ দাশ, শিক্ষক রাখাল দাশ, শংকর চন্দ্র গোপ, নারায়ন সরকার, নিতেশ দাশ, সজল দেব, শিক্ষক সঞ্জয় কুমার ধাম, প্রদীপ দাশ, প্রাণ কৃষ্ণ পাল, সজল ভট্টাচার্য্য, শিক্ষক রাজীব দাস, শিক্ষক নারায়ন দাশ, রতন সরকার, কালী দেব, সেলাই দাশ, বিপুল দাশ, জয়হরি দেব, তৃষ্ণা বনিক, রিনা পাল, সুমি পাল, নেপাল পাল, দিপক পাল, বিপুল দাশ, স্মৃতি গোপ, নারায়ন গোপ, অন্তু পাল, সৃজন পাল, অন্তর পাল, শাওন সরকারসহ সকল স্তরের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচুর ভক্তসমাগমে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com