সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে শিক্ষার উন্নয়নে সব ধরনের সহযোগিতা থাকবে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান,শিক্ষানুরাগী এস,এফ,এ, এম শাহজাহান বলেছেন, মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত ও পরিবারের পক্ষে অতীতের মত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। গতকাল ১২ আগষ্ট শনিবার সকালে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও এলাকাবাসী উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টি ২০১২ সালের শেষ দিকে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা করে আসছেন সৈয়দ মোঃ শাহজাহান। গত ৬ আগষ্ট বিদ্যালয়টি পাঠদানে অনুমতি পায়। বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ উপলক্ষে আলোচনা ও মত বিনিময় আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ নওশাদ এর সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জে.সি. হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ আসগর আলী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে এম সাদেক বিল্লাহ, সহিদুল ইসলাম বাবু, ইউপি সদস্য আব্দুর রউফ, জসিম উদ্দিন, শফিকুর রহমান প্রমূখ। বক্তরা ও এলাকাবাসী এক্তিয়ারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com