মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন লাখাইয়ের ১ ব্যক্তির লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিউভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। ৫নং দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত আড়িয়ামুগুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন “২০১০ অনুযায়ী লাখাই উপজেলার মোঃ তাজুল ইসলামের পুত্র নজরুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়। গতকাল বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বানিয়াচং থানা পুলিশের একটি টীম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা প্রদান করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোথাও এ ধরনের অবৈধ বালু উত্তোলন নজরে আসলে সাথে সাথে তা প্রশাসনকে জানাতে সকলকে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com