সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার ॥ রহস্যের সৃষ্টি

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অমুল্য দেবনাথ নামে এক ব্যক্তির পচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পকেটে থাকা পরিচয়পত্র দেখে তার ঠিকানা শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত অমূল্য দেবনাথ মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের হরকিশোর দেবনাথের ছেলে। তার পকেটে জনতা ব্যাংকের ছাতিয়াইন শাখায় টাকা জমা দেওয়ার একটি প্রায় নষ্ট হওয়া রশিদ পাওয়া গেছে। এদিকে জনতা ব্যাংক ছাতিয়াইন শাখার ব্যবস্থাপক আশুজিত রায় জানান, দীর্ঘদিন ধরে অমূল্য দেবনাথের অ্যাকাউন্টে কোনো লেনদেনের রেকর্ড নেই। তবে অমূল্য দেবনাথের অ্যাকাউন্ট নম্বর এবং সর্বশেষ লেনদেনের তথ্য তিনি জানাতে পারেন নি। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে স্থানীয় নির্মাণ শ্রমিকেরা বিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনে মাটি ভরাটের কাজ করতে এসে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী এবং ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে যান। পরে হবিগঞ্জ থেকে পিবিআইর একটি টিম এসে লাশের পকেটে থাকা এনআইডি কার্ডের নম্বর মিলিয়ে নিহত ব্যক্তিকে অমূল্য দেবনাথ হিসাবে শনাক্ত করে। এএসপি নির্মলেন্দু চক্রবর্তী জানান, “লাশটি ৩/৪ দিন আগের। আইডি কার্ডে প্রাপ্ত ঠিকানায় গিয়ে তার পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, অমূল্য দেবনাথ নানা কারণে ঋণগ্রস্ত হওয়ায় পাওনাদারদের ভয়ে গত ছয়মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। তিনি কোথায় থাকতেন,কি করতেন পরিবারের লোকজন সে তথ্য দিতে পারেননি।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com