সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফয়েজ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করে। জানা যায়- উপজেলার বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান একদল পুলিশসহকারে দেওয়ানবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফয়েজ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন- জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com