সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ বিক্রেতা সাদ্দাম হোসেন আটক

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৫৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ৪০ পিস নিষিদ্ধ নেশার টেবলেট ইয়াবাসহ মোঃ হেলিম মিয়া (৩৩) ওরফে সাদ্দাম হোসেন ওরফে রাহাত মিয়া নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে আজমিরীগঞ্জ পৌরসভাধীন শরীফনগর গ্রামের মৃত-কুদ্দুছ মিয়ার পুত্র। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত-কুদ্দুছ মিয়ার পুত্র মোঃ হেলিম মিয়া (৩৩) ওরফে সাদ্দাম হোসেন ওরফে রাহাত মিয়া দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশার ও যৌন উত্তেজক টেবলেট ইয়াবা এলাকার বিভিন্ন জায়গায় নেশাখোরদের নিকট বিক্রি করে আসছিল। এ কারণে সে ওই টেবলেটসহ আটক হয়ে একাধিকবার কারাভোগ করেছে। এরই ধারাবাহিকতায়, থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ তরিকুল হাসান, হিমন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ নেশার ও যৌন উত্তেজক টেবলেট সহ উপরোল্লিখিত আসামিকে গ্রেফতার করে। উক্ত ঘটনায় এসআই (নিঃ) মোঃ তরিকুল হাসান, ইমন বাদি হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করে। উক্ত মামলায় আসামীকে বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে গতকাল শনিবার হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com