মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুরি হওয়া শিশু শাহজাহানকে মা-বাবার হাতে তোলে দিল পুলিশ ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সিলেট থেকে অপহরণ হওয়া শিশু সন্তান শাহজাহান মিয়া (১৪ মাস) কে গত মঙ্গলবার দুপুরে তার পিতা ফয়েজ উদ্দিন ও মাতা খোদেজা বেগম এর হাতে তোলে দিয়েছে পুলিশ। এ ব্যাপারে মমতা বেগম নামে এক মহিলাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সিলেটের গোয়াইনঘাট থানার উপড়গ্রাম এলাকার ফয়েজ উদ্দীনের ১৪ মাসের শিশু পুত্র শাহজাহান মিয়াকে চুরি করে নিয়ে আসে গৃহকর্তার কর্মচারী নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের হাসই মিয়ার ছেলে জাফর। সে পুর্ব হইতে যোগাযোগ মুলে একই এলাকার আব্দুল আজিজের স্ত্রী মমতা বেগমের নিকট ২০ হাজার টাকায় বিক্রি করে। ঘটনার অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই মিহির দাস ও নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম এর যৌথ অভিযানে সোমবার গভীর রাতে শিশু বাচ্চাটি উদ্ধার এবং মমতা বেগমকে আটক করা হয়। পরে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। মঙ্গলবার বিকালে ঘটনার প্রেক্ষিতে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে মমতা বেগমকে গ্রেফতার করার বিষয় টি নিশ্চিত করা হয়েছে। এ সময় শিশুর প্রকৃত মা বাবা এর হাতে তাকে তোলে দেয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে। শিশু পুত্র পেয়ে তার মা বাবা স্বস্তি ফিরে পেয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com