বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী আরো একটি মামলায় আসামী

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে আরো একটি মামলায় আসামী করা হয়েছে। এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনায় গতকাল মাধবপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সহ ১০জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তিনি জানান, ইউপি চেয়ারম্যান জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই একটির পর একটি ঘটনা ঘটছে। বুধবার এক দফায় হামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল আওয়াল (৫০) ও মো. শহিদ মিয়া (৫৫) কে বৃহস্পতিবার রাতেই আটক করা হয়।
দক্ষিণ সুরমা গ্রামের হযরত শাহ চান মিয়া চৌধুরী (রহ:) এর মাজারের আত্মসাতের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। সম্প্রতি জামিনে মুক্তি পান ইউপি চেয়ারম্যান। এদিকে বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় মো. আকির মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর হয়। উক্ত ঘটনায় তার বোন হাবিবা খাতুন বাদি হয়ে শুক্রবার ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com