শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকেশ দাশের পরলোক গমন ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকেশ চন্দ্র দাশ (৭৫) গত ১৭ মে বুধবার সন্ধ্যা ৬ টায় বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে নবীগঞ্জ জয়নগরস্থ পৌর শ্মশানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সকলের প্রিয় মানুষ ডাঃ সুকেশ দাশের মৃত্যুর খবর শোনে শেষবারের মতো তাকে একনজর দেখার জন্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের মানুষ শিবপাশাস্থ বাসায় ভীড় জমান।
এদিকে ডাঃ সুকেশ দাশের মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com