বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ ফয়সল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামসু, প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, গাজীপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মালদার, উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে, অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসে কাজ করে আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষা, ক্রীড়া ও নারীর স্বাবলম্বিতা এই তিনটি ক্ষেত্রে বিনিয়োগ করলে একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।” তাঁরা এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com