বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বিষপানে শনি লাল দাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ৭ নম্বর বদলপুর ইউনিয়নের পুম বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শনি লাল দাস ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুপি গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শনি লাল দাস বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বমি করতে থাকলে তার ভাই বিষয়টি জানতে চান। তখন তিনি বিষপানের কথা জানান। পরে পরিবারের লোকজন তাকে সকাল ১০টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে শনি লাল দাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com