মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গোপায়া ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে গোপায়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ৩ মে হবিগঞ্জ পৌরসভার পশ্চিম মোহনপুর এলাকার সাহেব আলীর বাড়ীর আম গাছ থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানের ভাতিজা শাহীন মিয়া, তার সঙ্গী, ইমরান, সাইফুল ইসলাম, তানভীরসহ কয়েকজন লোক জোরপূর্বক আম পাড়তে থাকে। এ সময় মালিক পক্ষ তাদের নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার জের ধরে অভিযুক্তরা ছাহেব আলীর উপর হামলা চালায়। এ সময় ছাহেব আলী, তার ছেলে স্বপনসহ কয়েকজন গুরুতর আহত হয়। ছাহেব আলী ও তার স্ত্রীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ছাহেব আলীর স্ত্রী রেবা বেগম বাদী হয়ে গত ৭ মে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানসহ ১৯ জনকে অভিযুক্ত করা হয়।
মামলা উল্লেখ করা হয়, হামলাকালে বাড়ি থেকে গবাদি পশু, স্বর্ণালংকার, নগদ টাকা, টমটমের ব্যাটারীসহ বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। এতে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com