সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে হামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে জায়গায় সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর বাড়ীতে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৪ মে) সকালে পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহরাইন প্রবাসী আব্দুল আজিজের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটেছে। একই গ্রামের প্রতিপক্ষের লোকজন এ হামলা করেছে। এ ঘটনায় গুরুতর আহত শিশু আরিফ (১০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে বাহরাইন সরকারের শিক্ষা মন্ত্রীর কর্মচারী হিসেবে সে দেশে কাজ করছেন। তিনি বিদেশে থাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে তার পরিবারের লোকজনকে জ্বালাতন করে আসছিলো একই এলাকার প্রতিপক্ষের লোকজন। একারণে প্রবাসী আব্দুল আজিজ দেশে এসে ইউপি চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ শালিস অমান্য করে নিরীহ প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়ে চালিয়ে ক্ষতিসাধনসহ লোকজনকে আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com