মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরে সড়ক দখল করে অবৈধ স্থাপনা ও বিদ্যুৎ সংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরে অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ দেয়া হলেও তা আমলে নিচ্ছে না কেউই। দীর্ঘদিন ধরে শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, চৌধুরী বাজারসহ বিভিন্ন এলাকায় পৌরসভার জায়গা দখল করে ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে একটি মহল। শুধু তাই নয়, এসব দোকানে রয়েছে, অবৈধ বিদ্যুৎ সংযোগ।
স্থানীয় লোকজন জানান, পিডিবির কিছু অসাধু কর্মচারীদেরকে ম্যানেজ করে মিটার ছাড়াই রাস্তার খুটি থেকে ডাইরেক্ট লাইন এসব দোকানে নেয়া হচ্ছে। এতে একদিকে দূর্ঘটনা ঘটছে অন্যদিকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি শায়েস্তানগর এলাকার দুই পাশে অবৈধ স্থাপনা থাকায় যানজট সৃষ্টি হয়।
গত মঙ্গলবার পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ কর্মচারীরা শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com