সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের যশেরআব্দায় খেলার মাঠ সংস্কারের দাবিতে স্মারকলিপি

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রিশ বছরের পুরনো খেলার মাঠ সংরক্ষণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোলাপ মিয়া, সোহেল মিয়া, আব্দুল কাইয়ুম, জসিম মিয়া, নুরুল হক, ইমরান, নাজমুল, কামাল, বাচ্চু, আব্বাস, মহিবুর, সাব্বির, জয়, ফারুক, জুয়েল, শিশু, আজিজুর, কামাল, ফারুক, জুয়েল, হৃদয়, শিমুল, নান্টু এবং স্থানীয় কিশোর, যুবকসহ নানা বয়সী ক্রীড়ামোদী জনসাধারণ। এ সময় উপস্থিতরা জেলা প্রশাসককে জানান, হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যশেরআব্দা এলাকার একমাত্র খেলার মাঠ। এই মাঠে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ফুটবলার খেলে গেছে। এই মাঠে একসময় বহু লীগ খেলা হয়েছে। এই মাঠটি আমাদের প্রাণের স্পন্দন। কিন্তু স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল সরকারি জায়গাটি বেদখল করে ভোগ করতে চাইছে। এ সময় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্থ করেন জেলা প্রশাসক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com